সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হাসপাতালে ভর্তি আরও ১৮৪ ডেঙ্গুরোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক / ৭১ জন দেখেছেন
আপডেট : October 27, 2021

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ সময়ে মৃত্যু হয়েছে একজন ডেঙ্গুরোগীর।

নতুন হাসপাতালে ভর্তিদের মধ্যে রাজধানীতে ১৫১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৩ জন রোগী ভর্তি হন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গুরোগীর সংখ্যা ৮৬৪ জন।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৮৯ জনে দাঁড়ালো।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে রয়েছেন ৭১১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৩ জন।

বুধবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ১৮৪ জন রোগীর মধ্য রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৭৭ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৩৩ জন ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ১০১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন এবং ২৭ অক্টোবর পর্যন্ত ৪ হাজার ৮৫৭ জন রোগী ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৯ জনের মৃত্যু হয়। তার মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন এবং ২৭ অক্টোবর পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়।


অন্যান্য সংবাদ