শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

 হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : September 6, 2022

 

রক্তচাপজনিত সমস্যা থাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন স্বাস্থ্য পরীক্ষা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) গিয়েছিলেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রী বিএসএমএমইউ-এর কার্ডিওলোজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহমানের চেম্বারে যান। বিষয়টি বিএসএমএমইউ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং চিকিৎসকের পরামর্শে এসময় পররাষ্ট্রমন্ত্রীর ইকো-কার্ডিওগ্রাম ও রক্ত পরীক্ষা করা হয়। বুধবার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।

সূত্রটি জানায়, হার্ট ফেইলিউর বিভাগের একজন চিকিৎসক এবং অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের একজন অধ্যাপক মন্ত্রীর শারীরিক অবস্থার পরীক্ষা করেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার চার দিনের সফরে নয়া দিল্লি যাওয়ার কথা ছিল ড. মো‌মেনের। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে এ সফর বাতিল করতে হয় বলে জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।


অন্যান্য সংবাদ