বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরী

রিপোর্টারের নাম : / ৫৪ জন দেখেছেন
আপডেট : April 8, 2023

গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর অধীনে চিকিৎসাধীন। হাসপাতালটির বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকরা তার চিকিৎসার দেখভাল করছেন।

দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য পরিবার, গণস্বাস্থ্য কেন্দ্র ও সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তা এবং কর্মচারীরা।

প্রসঙ্গত, ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত কয়েকদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত।


অন্যান্য সংবাদ