রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবি, ১৮ জেলেকে জীবিত উদ্ধার

রিপোর্টারের নাম : / ৪৫ জন দেখেছেন
আপডেট : July 26, 2022

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের দক্ষিণ বঙ্গোপসাগরে জোয়ারের কবলে পড়ে ‘এমভি আয়েশা’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। পরে পার্শ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রলার থেকে ১৮ মাঝি-মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

ট্রলারের মালিক খোকন জানান, সাগরে মাছ ধরা শেষে মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ঘাটে আসছিল ট্রলারটি। এ সময় সাগর উত্তাল থাকায় প্রচণ্ড জোয়ারের কবলে পড়ে উল্টে ডুবে যায় ট্রলারটি। ট্রলারে থাকা ১৮ জন মাঝি মাল্লা ও জেলে পার্শ্ববর্তী অন্য একটি ট্রলারের সহযোগিতায় বেঁচে যায়। ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে দুপুরে ঘাট থেকে আরও ২টি ট্রলার পাঠানো হয়েছে। ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাতিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে নৌ-পুলিশকে অবগত করা হয়েছে।


অন্যান্য সংবাদ