রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুমিল্লার মেয়র হলেন রিফাত

কুমিল্লা সংবাদদাতা / ৫৮ জন দেখেছেন
আপডেট : June 15, 2022

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। নির্বাচনে বেসরকারি ফলাফলে রিফাত ৩৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

বুধবার (১৫ জুন) রাত সাড়ে নটায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী। নির্বাচনে ১০৫ কেন্দ্রের ৬৪০টি বুথের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সিটিতে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনে সাধারণ ওয়ার্ড: ২৭টি; সংরক্ষিত ওয়ার্ড: ৯টি; ভোটকেন্দ্র: ১০৫টি; ভোটকক্ষ: ৬৪০টি; মোট ভোটার: ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার, ১ লাখ ১২ হাজার ৮২৬ জন পুরুষ ভোটার এবং দু’জন ‘হিজড়া’ ভোটার ছিলেন।

কুসিক নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে কামরুল আহসান বাবুল, মো. মনিরুল হক সাক্কু এবং মোহাম্মদ নিজাম উদ্দিন কায়েস।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী ১৩৬ থাকলেও দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ২৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন ভোটের মাঠে রয়েছেন। সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদের ক্ষেত্রে ৫ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডে দু’জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


অন্যান্য সংবাদ