সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

হলি আর্টিজান হামলা দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রভাব পড়েনি: রাষ্ট্রদূত

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : July 1, 2022
Japan-Ambasedor

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের মধ্যে ৭ জাপানি নাগরিক ছিলেন। এমন নৃশংস ঘটনা দু’দেশের মানুষের জন্যই কষ্টকর অভিজ্ঞতা। তবে এতে বাংলাদেশ-জাপান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো প্রভাব পড়েনি।

শুক্রবার (১ জুলাই) হলি আর্টিজান হামলার ছয় বছর পূর্তিতে আর্টিজান ভবনের সামনে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাপানের রাষ্ট্রদূত এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ঢাকায় এমন একটি রোমহর্ষক জঙ্গি হামলা হতে পারে, তা আমরা দুঃস্বপ্নেও ভাবিনি। বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। সন্ত্রাসবাদ বাংলাদেশের ইতিহাসের অংশ নয়।

উল্লেখ্য, হলি আর্টিজানে জঙ্গি হামলার ওই সময় ইতো নাওকি জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: হলি আর্টিজান ট্র্যাজেডির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রদূতরা

২০১৬ সালের পয়লা জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের মধ্যে ৭ জাপানি নাগরিক ছিলেন। ভয়াবহ এ হামলায় দেশি-বিদেশিসহ ২২ জন নিহত হন।


অন্যান্য সংবাদ