রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

হবিগঞ্জ প্রতিনিধি / ৬৬ জন দেখেছেন
আপডেট : August 16, 2021

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। সকালে উপজেলার নছরতপুর পাওয়ার প্ল‍্যান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রতিদিনের মতো কাজে যোগ দিতে স্বামী আব্দুল আহাদের অটোরিকশায় চড়ে রওনা হন হনুফা। একই কারখানার আরো ৫ জন ছিলেন অটোরিকশায়। সাড়ে ৭টার দিকে নছরতপুর গেইটের কাছে হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে অটোরিকশাটির।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনাস্থলেই মৃত্যু হয় আহাদ-হনুফা দম্পতিসহ ৬ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো একজন।

অসহায় স্বজনদের একমাত্র দাবি, পুলিশী প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ পেতে চান তারা। অটোরিকশার যাত্রীরা সবাই প্রাণ-আরএফএল গ্রুপের স্থানীয় কারখানার কর্মী।

এদিকে, নারায়ণগঞ্জ, বরগুনা ও যশোরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৭ জন। আহত হয়েছেন আরো ৩ জন। গতরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পণ্যবাহী ট্রাকের সাথে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রাইভেটকারের চালকসহ তিন যাত্রী।আহত হন আরো একজন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করা গেলেও পালিয়ে গেছে ট্রাকের চালক ও তার সহকারী।

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বরগুনার ব্রিকফিল্ড এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মারা গেছেন তিনজন। এদের মধ্যে তাপ বিদ্যুৎ কেন্দ্রের চীনা ২ ইঞ্জিনিয়ার রয়েছেন। দুর্ঘটনা আহত হয়েছেন একজন।

এছাড়া যশোরের মনিরামপুরে বাসের ধাক্কায় মারা গেছেন এক মোটরসাইকেল আরোহী।


অন্যান্য সংবাদ