শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হবিগঞ্জের শফিউদ্দিনের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

রিপোর্টারের নাম : / ৫২ জন দেখেছেন
আপডেট : June 30, 2022

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের শফিউদ্দিনকে মৃত্যুদণ্ড এবং আরো তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর এক আসামিকে খালাস দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০শে জুন) সকাল সাড়ে ১১টায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর বিচারকরা হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি একেএম হাফিজু আলম।

এর আগে, গত ১৭ই মে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানির পর ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষায় রেখেছিলেন। ওইদিন আদালত রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন। আসামিপক্ষে শুনানি করেন আব্দুস সাত্তার পালোয়ান, গাজী তামিম।

২০১৮ সালের ২১শে মার্চ এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। যাচাই-বাছাই শেষে আসামিদের বিরুদ্ধে দু’টি অভিযোগ আনতে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন।

এরপর পাঁচ আসামির বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মতো বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।


অন্যান্য সংবাদ