রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

হজ পালন শেষে দেশে ফিরেছেন সাড়ে ২৩ হাজার হাজী

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : July 24, 2022

সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে শনিবার পর্যন্ত দেশে ফিরেছেন ২৩ হাজার ৫২৬ জন হাজী। রবিবার (২৪ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এ বছরের হজ পালন শেষে গত ১৪ জুলাই থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৬৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আগামী ৪ আগস্ট শেষ হবে।

ঐ ৬৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৯টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৩০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট রয়েছে।

আইটি হেল্পডেস্ক জানায়, চলতি বছর সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১৬ ও নারী ৭ জন।

সৌদিতে গত ৮ জুলাই হজ হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।


অন্যান্য সংবাদ