বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন রাষ্ট্রপতি

রিপোর্টারের নাম : / ৬০ জন দেখেছেন
আপডেট : June 24, 2023
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ্জ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট সৌদি স্থানীয় সময় বিকালে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফর সঙ্গীদের নিয়ে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। জেদ্দা বিমানবন্দরে পৌঁছলে মো: সাহাবুদ্দিনকে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ, কেএসএ-তে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারি এবং দূতাবাসের কর্মকর্তারা স্বাগত জানান।

সেখান থেকে ভিভিআইপি প্রতিনিধি দলকে রাজকীয় অতিথি হিসাবে পবিত্র মক্কার সাফা রয়্যাল প্যালেসে আবাসস্থলে নিয়ে যাওয়া হয়। এখান থেকে রাষ্ট্রপতি ও তার স্ত্রী এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যদের হজ পালন করার কথা রয়েছে।

রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা ছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বঙ্গভবনের সচিব এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।

রাষ্ট্রপতি বিমানে হজ কাফেলার হজযাত্রী ও তার সফরসঙ্গী দলের সদস্যদের খোঁজ খবর নেন।

এর আগে বাংলাদেশ সময় বিকালে রাষ্ট্রপতি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ফ্লাইট চলাকালে রাষ্ট্রপতি প্লেনের যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত, তিন বাহিনী প্রধানগণ, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পবিত্র হজ্জ পালন শেষে আগামী ৩ই জুলাই রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।


অন্যান্য সংবাদ