মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হজের প্রথম ফ্লাইট ৫ জুন

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : June 1, 2022

এবার হজের প্রথম ফ্লাইট যাবে ৫ জুন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিজস্ব উড়োজাহাজ দিয়ে হজযাত্রী পরিবহন করা হবে। বিমানের সব কটিই ডেডিকেটেড ফ্লাইট হবে।

বুধবার (১ জুন) এক মতবিনিময় সভায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারে বিমানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, অন্যান্য বছর হজ যাত্রী পরিবহনে বিমান দুই থেকে আড়াই মাস পর্যন্ত সময় পেত। এবার এক মাসেরও কম সময় পেয়েছি। নির্ধারিত সময় তথা ৫ জুন থেকেই হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

হজ যাত্রায় উড়োজাহাজ লিজ নেয়া হবে কিনা জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এবার কোনো উড়োজাহাজ লিজ নেয়া হচ্ছে না। প্রত্যেকবার হজের শুরুতে হজযাত্রী কত হবে সেটা অনিশ্চিত থাকে। এবারও তাই ছিল। এ কারণে দুটি বিমান লিজ নেয়ার কথা ছিল। তবে এবারের যাত্রী সংখ্যা কম হওয়ায় আমাদের আর উড়োজাহাজ ভাড়া করতে হচ্ছে না।

জেট ফুয়েলের দাম বাড়ায় বিমান ভাড়া বাড়বে কিনা- এমন প্রশ্নে আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ইতোমধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এখন ভাড়া বাড়ানোর সুযোগ নেই।


অন্যান্য সংবাদ