রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক / ৬০ জন দেখেছেন
আপডেট : July 6, 2021

মহামারি মোকাবিলায় জাতীয় সংসদে নানা সমালোচনার রেশ কাটতে না কাটতেই সংবাদ সম্মেলন ডেকেছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে করোনা মহামারি ও ভ্যাকসিন কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিফিং করার কথা ছিল মন্ত্রীর।

আগের দিন মিডিয়াগুলোয় আমন্ত্রণ পাঠানো হয়েছিল। কিন্তু সংবাদ সম্মেলনের ঘণ্টাখানেক আগে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো মেইলে তা স্থগিতের কথা জানানো হয়।

করোনা মহামারিকালে সরকারি অফিস ও গণপরিবহন বন্ধ, জরুরি প্রয়োজনে সচিবালয়ে কয়েকটি মন্ত্রণালয় সীমিত পরিসরে খোলা আছে। তাই সাংবাদিকরাও প্রয়োজন ছাড়া সচিবালয়ে যাচ্ছেন না। এ অবস্থায় অনেক সাংবাদিক সব ধকল ও ঝুঁকি নিয়ে সচিবালয়ে পৌঁছান, কেউ ছিলেন পথে।

এক ঘণ্টা আগের নোটিশে সংবাদ সম্মেলন স্থগিত করায় তাই সমালোচনা তুঙ্গে। যদিও সংবাদ সম্মেলন স্থগিতের নোটিশে সই করা ছিল আগের দিনের তারিখে। তাহলে কেন এক ঘণ্টা আগে স্থগিতের কথা জানানো হলো- সেই সমালোচনা শুনতে হচ্ছে মন্ত্রণালয়কেই।


অন্যান্য সংবাদ