মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

স্বপ্নের সেতু, পেছনের গল্পটা চ্যালেঞ্জের

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : June 24, 2022
Padma-Bridge-SP

পদ্মায় ডানা মেলেছে স্বপ্নের সেতু। যে জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন কোটি মানুষ বহু বছর ধরে। কিন্তু বাস্তবায়নের পথযাত্রা কতটা সহজ ছিল ইতিহাসের অন্যতম এই গুরুত্বপূর্ণ প্রকল্পের?। মুক্ত আকাশে স্বপ্নের সেতু ডানা মেললেও পেছনের গল্পটা পূর্ণ ছিল অসংখ্য চ্যালেঞ্জ, অনিশ্চয়তা আর প্রতিবন্ধকতায়।

প্রতিশ্রুতি দিয়েও পাশে থাকেনি দাতা সংস্থারা উল্টো বাস্তবায়নের পথে বাধা তৈরি করেছে নানা সময়ে। কিন্তু অসীম সাহস, আত্মবিশ্বাস আর সততার কাছে হার মেনেছে সবকিছু।

২০০৮ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই অগ্রাধিকারের শীর্ষে জায়গা পায় এই প্রকল্প। ২০০৯-এর জানুয়ারিতে শুরু হয় নকশা চূড়ান্তের প্রক্রিয়া। এরপর ২০১১ সালের ২০ জানুয়ারি বর্তমান সরকার ২০ হাজার ৫০৭ কোটি টাকা ব্যয়ে আরো একবার প্রকল্পের অনুমোদন দেয় একনেকে।

সে সময় এই প্রকল্পে টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয় বিশ্বব্যাংক, এডিবি, জাইকা ও ইসলামী উন্নয়ন ব্যাংক। কিন্তু ২০১১ সালের জুলাই-আগস্টে কথিত দুর্নীতির অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয় বিশ্বব্যাংক। এরপর বহু চিঠি চালাচালি, আলোচনা আর জলঘোলা করার পর ২০১২ সালে ২৮ জুন প্রতিশ্রুত ১ দশমিক ২ বিলিয়ন ডলারের ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংক, সরে যায় অন্যরাও।

এরপর প্রকল্পে বিশ্বব্যাংককে ফিরিয়ে আনতে বহু চেষ্টা চালায় সরকার। পদত্যাগে বাধ্য করা হয় সে সময়ের যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে, ছুটিতে পাঠানো হয় সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে। দুদকের মামলায় যিনি জেলও খেটেছেন ৪০দিন।

এতোকিছুর পরও বিশ্বব্যাংক প্রকল্পে ফিরে না আসায় ২০১৩ সালের ৩১ জানুয়ারি বিশ্বব্যাংকের কাছ থেকে টাকা না নেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শুধুই এগিয়ে যাওয়া।

২০১৫ সালের ১২ ডিসেম্বর সেতুর কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর পৌনে দুই বছর পর ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মার বুকে দৃশ্যমান হয় প্রথম স্প্যান।

সময়ের সঙ্গে বাড়তে থাকে পদ্মা সেতুর দৈর্ঘ্য। অগ্রগতির পথযাত্রায় পোহাতে হয় অসংখ্য চ্যালেঞ্জ। নদীশাসন থেকে শুরু করে পাইলিং, নকশা, সবখানেই আসতে থাকে নিত্য নতুন প্রতিবন্ধকতা। যা দক্ষতার সঙ্গে সমাধান করে এগুতে থাকেন দেশি-বিদেশি প্রকৌশলী আর কর্মীরা।

প্রথম স্প্যানের সোয়া দুই বছর পর ২০২০ সালের ১০ ডিসেম্বর সবশেষ স্প্যান বসানোর মধ্যদিয়ে পুরোপুরি দৃশ্যমান হয় আকাঙ্ক্ষিত পদ্মা সেতু। এর দেড় বছর পর অবশেষে শনিবার (২৫ জুন) ডানা মেলছে মুক্ত আকাশে।


অন্যান্য সংবাদ