শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

স্ত্রীকে হত্যার ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম : / ৪৯ জন দেখেছেন
আপডেট : August 11, 2022
দণ্ডপ্রাপ্ত সোবহান আলী

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে ১০ বছর পর স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সোবহান আলী (৪৫)। তিনি সোনাতলা উপজেলার সোনাকানিয়া এলাকার মৃত সোলাইমান আলীর ছেলে। রায়ে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় অভিযুক্ত সোহবান আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব।

পদ্ম কুমার দেব জানান, ২০১২ সালের ১৮ নভেম্বর সকালে টাকা পয়সা সংক্রান্ত জেরে স্ত্রী সুলতানা বেগম ওরফে রুমাকে গলাকেটে হত্যা করে বাথরুমের সামনে ফেলে রাখেন স্বামী সোবহান। পরে নিহত রুমার মা রোকেয়া বেগম সোনাতলা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোবহানকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে সে কারাগারে ছিলেন। পরে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামী সোহবানকে মৃত্যুদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেন।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোস্তফা কামাল পরাগ।


অন্যান্য সংবাদ