রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

স্ত্রীকে নির্যাতনের অভিযোগ : স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি / ৭৭ জন দেখেছেন
আপডেট : October 3, 2021

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গৃহবধূকে নির্যাতন করার অভিযোগে তাঁর স্বামী মাসুদ রানা, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছে নির্যাতিত গৃহবধু। গত বুধবার ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করেন ভুক্তভোগী।

এদিকে ২২ সেপ্টেম্বর ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যাচেষ্টা ও মারধর করা হয়। বিষয়টি গৃহবধূর পরিবারের লোকজন জানতে পেরে তাঁকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় তিন দিন পর ওই গৃহবধূ বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ কালক্ষেপণ করে মামলা নেয়নি। পরে গত বুধবার ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

মামলায় স্বামী মাসুদ রানা, শ্বশুর মোহাম্মদ আলী ও শাশুড়ি সুফিয়া বেগমকে আসামি করা হয়েছে। পরে সংশ্লিষ্ট আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে অভিযোগটি অনুসন্ধানের জন্য জেলা সমাজসেবা কর্মকর্তাকে অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ দিয়ে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল এবং আগামী ২৮ অক্টোবর অনুসন্ধান প্রতিবেদন প্রাপ্তি ও পরবর্তী আদেশের দিন ধার্য করেন।

এজাহার সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার চড়ুইগদি গ্রামের মাসুদ রানার সঙ্গে গত ১৬ এপ্রিল মামলার বাদীর কাবিননামা মূলে বিয়ে হয়। বিয়ের পরপরই মাসুদের পরিবারের লোকজন তাঁকে পুত্রবধূ হিসেবে মেনে না নিয়ে বাড়ির ঘরে প্রবেশ করতে দেননি। মাসুদ ঢাকায় চলে গেলে ওই নববধূ বারান্দায় কার্পেট বিছিয়ে বসবাস করে আসছিলেন। এ অবস্থায় মাসুদের পরিবারের লোকজন গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। নির্যাতনের একপর্যায়ে মোটা অঙ্কের টাকা যৌতুক দাবি করে গত ২২ সেপ্টেম্বর তাঁকে শ্বাসরোধে হত্যার চেষ্টা ও বেধড়ক মারধর করেন স্বামীর পরিবারের সদস্যরা।

এর আগে গত ২৫ জুলাই রাতে আমজানখোর ইউনিয়ন পরিষদ মাঠে বড়বাড়ী ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী ও আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু (ডংগা) সহ স্থানীয় গণামান্য বক্তিবর্গ নির্যাতিত গৃহবধু ও মাসুদ রানা এবং তার পরিবারের লোকজনসহ ২ শতাধিক মানুষের উপস্থিতিতে শালিস বৈঠক অনুষ্ঠিত। সেখানে ৩’শ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে উভয়ের স্বাক্ষর করে সুখে সংসার করার অঙ্গীকার করলেও ১ মাসের মাথায় পুনরায় গৃহবধুর উপর অমানবিক নির্যাতন শুরু হয়।


অন্যান্য সংবাদ