রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সোয়ারিঘাটে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৬৬ জন দেখেছেন
আপডেট : November 5, 2021

রাজধানীর সোয়ারিঘাটে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জনের মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়েছে। এছাড়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

রাজধানীর সোয়ারিঘাটে জুতার কারখানায় আগুনের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, জুতার সোল তৈরির কারখানা ছিল সেটি। ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া জানা যায়নি নিহতদের পরিচয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত পাঁচজন শ্রমিক হবেন। শ্বাস বন্ধ হয়ে তারা মারা গেছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে কেউ আহত হয়েছেন কি না সেই খবর পাওয়া যায়নি।


অন্যান্য সংবাদ