রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সেপ্টেম্বরে ৭৮৪১ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ২২

নিজস্ব প্রতিবেদক / ৬৭ জন দেখেছেন
আপডেট : October 1, 2021

সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৮৪১ জন। যা কিনা চলতি বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী। এর আগে আগস্টে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাত হাজার ৬৯৮ জন।

অন্যদিকে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। আগস্টে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন ৩৪ জন।

শুক্রবার ( ১ অক্টোবর) ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৫ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন।

কন্ট্রোল রুম জানাচ্ছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি আছেন ৯৭৫ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৬৬ জন আর অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ২০৯ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ হাজার ৩৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৩১৯ জন। আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮ জন।


অন্যান্য সংবাদ