সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সুইডেনের চেয়েও সফল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ৬১ জন দেখেছেন
আপডেট : October 12, 2021

সুইডেনের থেকে বাংলাদেশ করোনা সংকট মোকাবিলায় সফল। দেশের সরকার প্রধানের(প্রধানমন্ত্রী) সঠিক সিদ্ধান্তে বাংলাদেশ করোনা সংকট থেকে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে বলে দাবি করেছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি আশা টোরকেলসন।

আশা টোরকেলসন ২০১৮ সালের ২১ মার্চ বাংলাদেশে যোগদান করেন। মঙ্গলবার(১২ অক্টোবর) নগরীর শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে ইউএনএফপিএ প্রতিনিধি বিদায়ী সাক্ষাৎ করেন। এসময় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নানা বিষয়ের ভূয়সী প্রসংসা করেন আশা।

আশা টোরকেলসন বলেন, দীর্ঘদিন বাংলাদেশে অতিবাহিত করলাম। এই সময়ে দেশের অনেক ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এমনকি করোনা সংকট মোকাবিলা করে বাংলাদেশ পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে। স্বাস্থ্যখাত, পানি ও স্যানিটেশনে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। তবে বাল্যবিয়ে বাংলাদেশর অন্যতম সমস্যা বলে মনে করেন আশা। বাংলাদেশের মানুষ টিকা নেওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছে। টিকাকরণ আরও বাড়াতে হবে বলে জানান ইউএনএফপিএ প্রতিনিধি।

আশা টোরকেলসনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, দীর্ঘদিন তিনি দেশ থাকলেন। বাংলাদেশে অর্থনৈতি খুব ভালোমতো এগিয়েছে। দেশের উন্নয়নের প্রসংশা করেছেন তিনি। এই সফর তিনি মনে রাখবেন। বাংলাদেশ করোনা সংকটের ক্ষতি পুষিয়ে নিয়েছে এটা দেখার মতো। তিনি সুমানগঞ্জের হাওর এলাকায় গিয়েছিলেন। ’

‘তার দেশ উন্নত, দেশ মানুষ মাত্র ৯৫ লাখ। অথচ করোনা মোকাবিলায় বাংলাদেশ তার দেশ সু্ইডেনের থেকেও সফল বলে দাবি করেন তিনি। ’

 


অন্যান্য সংবাদ