রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সীমান্তে ভারতীয়রাও নিহত হচ্ছে: বিক্রম দোরাইস্বামী

নিজস্ব প্রতিবেদক / ৫৯ জন দেখেছেন
আপডেট : November 16, 2021

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, সীমান্তে শুধু বাংলাদেশি নয়, ভারতের নাগরিকরাও নিহত হচ্ছে। ‘সীমান্তে হত্যা কীভাবে শূন্যে আনা যায় এ বিষয়ে বাংলাদেশ-ভারত কাজ করছে। বিএসএফ-বিজিবি সীমান্ত রক্ষায় সচেষ্ট রয়েছে। চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধে সীমান্ত সেনারা কাজ করে যাচ্ছে। চোরাচালান বন্ধে দুই দেশকেই কঠোর ভূমিকা নেওয়া প্রয়োজন। ভারতীয় সেনাদের বিনা কারণে হত্যা না করতে নির্দেশনা দেওয়া রয়েছে।’

মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রংপুর সিটি করপোরেশনকে লাইফ সাপোর্ট সংবলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিক্রম দোরাইস্বামী বলেন, ‘মাদক চোরাচালান দুই দেশের সমস্যা। বিশেষ করে ইয়াবা ও আইসের মতো ভয়ানক মাদক চোরাচালান বন্ধে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এটা যেকোনও মূল্যে বন্ধ করতে হবে। বিজিবি-বিএসএফকে যৌথভাবে মাদক চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হয়েছি। আশা করা হচ্ছে, আমরা ভালো ফল পাবো।’

তিস্তা নদীর বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ভারত সরকার খুবই আন্তরিক। এ সমস্যা সমাধানে আমরা কাজ করছি।’

রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি।


অন্যান্য সংবাদ