রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সিলেট-৩ আসনে উপনির্বাচন ৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক / ৮৭ জন দেখেছেন
আপডেট : August 23, 2021

সিলেট-৩ আসনে উপনির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি বলেন, ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যেহেতু ভোটের মাত্র দুদিন আগে নির্বাচন স্থগিত করা হয়েছিল, তাই এবার প্রচারের জন্য মাত্র এক দিন সময় দেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত (এক দিন) প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।

সিলেট-৩ আসনে দুবার তারিখ দিয়েও ভোট সম্পন্ন করতে পারেনি নির্বাচন কমিশন। সর্বশেষ ২৮ জুলাই এ আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এক রিট আবেদনের প্রেক্ষিতে ভোটের দুদিন আগে অর্থাৎ ২৬ জুলাই এ আসনের নির্বাচন ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট।

এরপর গত ৫ আগস্ট এই আসনের ভোটগ্রহণ আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন হাইকোর্ট।


অন্যান্য সংবাদ