রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সিলেটের সাথে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক

সিলেট সংবাদদাতা / ২৯ জন দেখেছেন
আপডেট : June 19, 2022

সিলেট রেলস্টেশন থেকে বন্যার পানি নেমে যাওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ রোববার (১৯শে জুন) গণম্যাধমকে এতথ্য নিশ্চিত করেছেন সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম।

তিনি বলেন, রোববার (১৯শে জুন) দুপুর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বন্যার পানি উঠে যাওয়ায় শনিবার (১৮ই জুন) দুপুরে সিলেট রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল। পরে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন থেকে ট্রেন চলাচল করে।

বুধবার (১৫ই জুন) থেকে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার (১৬ই জুন) তা ভয়াবহ রূপ নেয়। এদিন বিকেল থেকে দ্রুত বাড়তে শুরু করে পানি। এতে রেলস্টেশন, বিমানবন্দরসহ নগরের বেশির ভাগ এলাকায় পানি উঠে যায়। এ অবস্থায় শুক্রবার (১৭ই জুন) বিকেলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।


অন্যান্য সংবাদ