শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তা, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে সম্মান করতে হবে: প্রধান বিচারপতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: গোলাম পরওয়ার বিএনপির জয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের পরাজিত প্রার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের এলডিসি উত্তরণে বাংলাদেশের নতুন লক্ষ্য ২০২৯ সরকারি বাসার ভাড়াটে-সাবলেটগ্রহীদের সরানোর নির্দেশ তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিলো পিবিআই জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্বর্ণের দাম ভরিপ্রতি কমলো ১৬৩৩ টাকা বাজারে উঠছে শীতের সবজি, দামে নিয়ে বিপাকে ক্রেতারা সৌদিতে কারখানায় আগুন: শনিবার দেশে পৌঁছাবে ৫ যুবকের মরদেহ হ্যাটট্রিকে ক্যারিয়ারের ৯৮৫ গোল পূরণ করলেন রোনালদো ৫ নতুন মুখ নিয়ে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা কবে ফিরছেন মাঠে, অবশেষে জানালেন মার্তিনেজ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১১৫ ডলার

সিলিন্ডার গ্যাসের দাম আরও ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব!

রিপোর্টারের নাম : / ৫৬ জন দেখেছেন
আপডেট : October 30, 2026

এলপিজির দাম আবারও বাড়ানোর উদ্যোগ, চাপে সাধারণ মানুষ

দেশের সাধারণ মানুষের রান্নার খরচে নতুন করে চাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়ানোর প্রস্তাব ঘিরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে উঠে এসেছে নানা দাবি ও পাল্টা যুক্তি। কারিগরি মূল্যায়ন কমিটি প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার সুপারিশ করেছে। অন্যদিকে, এলপিজি ব্যবসায়ীদের পক্ষ থেকে আরও বেশি দাম নির্ধারণের প্রস্তাব এসেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে আমদানিকারক, অপারেটর, পরিবেশক, খুচরা বিক্রেতা ও ভোক্তা প্রতিনিধিরা নিজেদের অবস্থান তুলে ধরেন। তবে শুনানিতে উত্থাপিত কোনো প্রস্তাবই এখনো চূড়ান্ত মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নয়।


অন্যান্য সংবাদ