সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী মেরিনা জাহান কবিতা

সিরাজগঞ্জ প্রতিনিধি / ৮০ জন দেখেছেন
আপডেট : October 7, 2021

সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কার্য নির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা।

আজ বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ-৬ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর। মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১১ অক্টোবর। আপিল ১২-১৪ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর ও প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর।

সাবেক সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই আসনে ভোট গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

সিরাজগঞ্জ-৬ আসনটি শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসন থেকে হাসিবুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন।


অন্যান্য সংবাদ