সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সিনোফার্ম থেকে এসেছে আরও ৫০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক / ৭২ জন দেখেছেন
আপডেট : September 18, 2021

চীনের সিনোফার্মের তৈরি ৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিনের চালান দেশে পৌঁছেছে। এ নিয়ে প্রতিষ্ঠানটি থেকে ২ কোটি ৪৯ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার প্রথম প্রহরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এ টিকা ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত পৌনে ১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকা এসে পৌঁছায়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করে কোল্ড স্টোরেজে পাঠিয়ে দিয়েছেন।

তিনি আরও জানান, টিকাগুলো টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এনিয়ে সব মিলিয়ে চীনের সিনোফার্মের তৈরি করোনা ভ্যাকসিনের মোট ২ কোটি ৪৯ লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ। মোট তিন কোটি ডোজ টিকা কিনতে সিনোফার্মের সঙ্গে চুক্তি হয়েছে বাংলাদেশ সরকারের। এছাড়া কোভ্যাক্সের আওতায়ও সিনোফার্মের টিকা বিনামূল্যে পাচ্ছে বাংলাদেশ।

সদ্য সমাপ্ত সংসদ অধিবেশনের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে জানান, দেশের মানুষের সুরক্ষায় প্রায় ২৪ কোটির মতো টিকার বন্দোবস্তু সরকার করছে।

চলতি বছর ৭ ফেব্রুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’ টিকার মাধ্যমে দেশে গণটিকা কার্যক্রম শুরু হলেও বর্তমানে চীনের তৈরি সিনোফার্ম টিকার উপর নির্ভর করেই চলছে সে কার্যক্রম।

এছাড়া দেশে মার্কিন প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকাও গণটিকা কার্যক্রমের অধীন প্রয়োগ করা হয়েছে।


অন্যান্য সংবাদ