সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সিনোফার্মের আরও দেড় লাখ টিকা আসছে বিকেলে

নিজস্ব প্রতিবেদক / ৮২ জন দেখেছেন
আপডেট : October 26, 2021

চীন থেকে সিনোফার্মের আরও দেড় লাখ টিকা আসছে আজ বিকেল ৪টায়।  টিকার চালানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সরকারকে শুভেচ্ছা উপহার (অনুদান) হিসেবে সিনোফার্মের এ টিকা দেওয়া হচ্ছে।

বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ রেড ক্রিসেন্ট সোসাইটির উপহারের টিকা চীন থেকে আজ আসার তথ্য নিশ্চিত করেছেন। তবে মোট কত ডোজ টিকা আসছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি।

দেশে চলতি বছরের ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকার টিকার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন।

২৭ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেওয়া ৬ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৫৩ ডোজ টিকার মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৩৭ লাখ ২৩ হাজার ১৩০ ডোজ, ফাইজারের ৬ লাখ ৬ হাজার ১৮৭ ডোজ, সিনোফার্মের ৪ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৩২৫ ডোজ এবং মডার্নার ৫২ লাখ ৪ হাজার ১১১ ডোজ টিকা রয়েছে।


অন্যান্য সংবাদ