রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সাহস থাকলে তারেক রহমানকে দেশে এসে আন্দোলন করার আহ্বান

রিপোর্টারের নাম : / ২০ জন দেখেছেন
আপডেট : July 28, 2022

রিমোট কন্ট্রোলের ডাকা আন্দোলনে জনগণ সাড়া দিবে না, সাহস থাকলে দেশে এসে তারেক রহমানকে আন্দোলন করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের হাজারীবাগ থানাধীন ১৪ ও ২২ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি এ আহবান জানান।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন যদি করতে চান আপনাদের ভারপ্রাপ্ত নেতাকে বলেন, সৎ সাহস থাকলে মাঠে আসুন, মাঠে মোকাবিলা হবে, খেলা হবে। সেখানেই দেখা যাবে জনগণ কার সঙ্গে আছে।

এ সময় বিএনপি এখন অস্তিত্ব সংকটে আছে বলে মন্তব্য করেন কাদের। বলেন, অস্তিত্ব রক্ষা করতে হলে তাদের নির্বাচনে আসতেই হবে। দলটির নেতারা স্বপ্নে যে ক্ষমতার মসনদ দেখছেন তা পেতে হলে অবশ্যই তাদের নির্বাচনে আসতে হবে। কেননা নির্বাচন ছাড়া এ দেশে ক্ষমতা পরিবর্তনের আর কোনো পথ নেই।


অন্যান্য সংবাদ