বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সারের সংকট তৈরি করা হলে কঠোর শাস্তি

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : August 4, 2022

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ইউরিয়া সারের দাম কিছুটা বাড়লেও কেউ যেন কৃত্রিম সংকট তৈরি না করে এজন্য মনিটরিং করছে কৃষি মন্ত্রণালয়। কেউ কৃত্রিম সংকট তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার (চৌঠা আগস্ট) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, গত ১৩ বছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সার, সেচসহ কৃষি উপকরণে ৮৮ হাজার ৮২৮ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এতে বাজারে সারের সংকট হয়নি। বিএনপি আমলে সারে ভর্তুকি দেয়া হয়েছিল ১ হাজার ৯৫ কোটি টাকা। বিএনপি আমলে সারের দাবির আন্দোলনে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল।

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং ইউরিয়া ব্যবহারে নিরুৎসাহিত করতে সারের মূল্য বাড়ানো হয়েছে উলে­খ করে কৃষিমন্ত্রী বলেন, এরপরও প্রতি কেজিতে ৫৯ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। এতে ইউরিয়ার ব্যবহার কমবে। ফলনে নেতিবাচক প্রভাবও কমবে। এক্ষেত্রে ডিএপি সারের ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে সরকার। তাতে ভালো মানের ফলন হবে ও উৎপাদন বাড়বে।

আব্দুর রাজ্জাক বলেন, ইউরিয়া সারের ব্যবহার কমাতে হবে। এই সার ব্যবহারে ফসল বেশি সবুজ ও তাজা দেখায় বলে কৃষকরা এটা ব্যবহার করে। কিন্তু খাদ্যমান ভালো না। কৃষকদের এক্ষেত্রে নিরুৎসাহিত করতে হবে। অনেককে বলার পরও ক্ষেতে রাতের আঁধারে ইউরিয়া দেয়। তবে ডিএপির ব্যবহার আগের চেয়ে বেড়েছে। কিন্তু ইউরিয়ার ব্যবহারও বেড়েছে। এক্ষেত্রে সবাইকে সচেতন করতে হবে।


অন্যান্য সংবাদ