রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

সারা দেশে গ্রাম আদালত তৈরি করতে চায় সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : July 14, 2022
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম

দেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে নিজেরা আলোচনা না করে বাইরে আলোচনা করলে দেশ ছোট হয়। এ কারণে সারা দেশে গ্রাম আদালত তৈরি করতে চায় সরকার। এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সচিবালয়ে ইইউ প্রতিনিধি চার্লস হোয়াইটলির সাথে বৈঠকের পর, সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন তিনি।

তিনি বলেন, এক্টিভেটিং ভিলেজ কোর্ট (গ্রাম আদালত সক্রিয়করণ), এটিতে ইউরোপীয় ইউনিয়নসহ ইউরোপের আরও কয়েকটি দেশ অর্থায়ন করে। এটি কয়েকটি জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে চলছিল। তাদের বলেছিলাম, সারা বাংলাদেশে আমরা একসঙ্গে ভিলেজ কোর্ট চালু করতে চাচ্ছি।

এই প্রকল্পে আর্থিক সাহায্যের বিষয়ে ইইউ রাজি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা ২৮ দশমিক ৩৭ মিলিয়ন ডলার দেবে। আর ২৫ মিলিয়ন ডলার বাংলাদেশ সরকার দেবে। আমরা একসঙ্গে ভিলেজ কোর্ট শুরু করব।

গ্রাম আদালতের উপকারিতা সম্পর্কে তিনি বলেন, গ্রামে ছোটখাটো সমস্যা হলেই মানুষ মামলা-মোকদ্দমা করতে যায়। এতে উভয়পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় ব্যয় হয়, কোর্টের ওপর চাপ পড়ে। গ্রাম আদালত হলে বিষয়গুলো সেখানেই সমাধান করা যাবে।

তিনি আরও বলেন, আমরা সারাদেশে একসঙ্গে এই ভিলেজ কোর্ট চালু করব।


অন্যান্য সংবাদ