মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

সারাদেশে কাল থেকে সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু

নিজস্ব প্রতিবেদক / ৮১ জন দেখেছেন
আপডেট : July 11, 2021

আগামীকাল (১২ জুলাই) থেকে সারাদেশে শুরু হচ্ছে করোনা প্রতিরোধী চীনের তৈরি সিনোফার্মের টিকাদান। আর পরদিন মঙ্গলবার থেকে দেয়া হবে মডার্নার টিকা।তেবে এ দিকা দেয়া হবে শুধু রাজধানীতে।

আজ রোববার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজকের মধ্যেই সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হবে। আর গতকাল (শনিবার) রাতেই সিটি করপোরেশনের ভেতরের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। আশা করছি, কাল (সোমবার) থেকে সারাদেশে সিনোফার্ম এবং পরশু (মঙ্গলবার) থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারব।

 

শামসুল হক বলেন, আগামী ১৩ জুলাই থেকে মডার্নার টিকার মাধ্যমে সব সিটি করপোরেশন এলাকায় টিকা কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি সিনোফার্মের টিকা সারাদেশের সব জেলা এবং উপজেলায় আগামীকাল থেকে সাধারণ মানুষ নিতে পারবেন। হাসপাতাল সংশ্লিষ্টদের টিকা দিতে আগেই আমরা সিনোফার্মের টিকা পাঠিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু গণ টিকা প্রয়োগ শুরু হচ্ছে, তাই জেলাগুলোতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

 

তিনি আরও বলেন, ফাইজারের যে এক লাখ ডোজ টিকা পেয়েছিলাম, সেগুলো দিয়ে আমরা চারটি মেডিকেল কলেজ এবং তিনটি বিশেষায়িত হাসপাতালসহ ঢাকার মোট সাতটি কেন্দ্রে কার্যক্রম শুরু করেছি। এই সাতটি হাসপাতালে এখন ফাইজারের টিকার কার্যক্রম চলবে। এই কার্যক্রম শেষ হয়ে গেলে তারপর এসব কেন্দ্রে মডার্নার টিকা কার্যক্রম চালু হবে। তবে ঢাকার সাতটি হাসপাতাল বাদে বাকি ৪০টি কেন্দ্রে সিনোফার্মের টিকা কার্যক্রম আগামীকাল পর্যন্ত চলবে। ১৩ তারিখ থেকে সেগুলোতে মডার্নার টিকা দেওয়া হবে।

 

প্রবাসীদের টিকা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের শুধুমাত্র ঢাকার সাতটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। তবে এখন থেকে সারাদেশের যেকোনো মেডিকেল কলেজ থেকেই তারা টিকা নিতে পারবেন।

 

শামসুল হক আরও বলেন, দেশে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়েও আলোচনা হচ্ছে। শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।


অন্যান্য সংবাদ