রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সাময়িকভাবে চালু করা হয়েছে গণপরিবহন-স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৬৮ জন দেখেছেন
আপডেট : August 1, 2021

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের ঢাকা ফেরার চাপ সামলাতে সাময়িক ব্যবস্থা হিসেবে গণপরিবহন চালু করা হয়েছে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ব্রিফিংয়ে সাংবাদিকদের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয় যে- গণপরিবহন ১৬ ঘণ্টা চলাচলের যে সিদ্ধান্ত হলো, এছাড়া সোমবার ভোর ৬টা পর্যন্ত নৌযান চলাচলের যে সিদ্ধান্ত হয়েছে এর সঙ্গে সড়কেও কি পরিবহন চলাচল করবে?

উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়টি কেবিনেট বিভাগ থেকে জানানো হয়েছে। তবে আমাদের কাছে যে খবর সেটা হলো, রাতে প্রচণ্ড চাপ ছিল গার্মেন্টস শ্রমিকদের। এটা দেখে এদেরকে যেন ঢাকায় নিয়ে আসা যায় সেজন্য একটা সাময়িক ব্যবস্থা নেয়া হয়েছে। তবে এটা অব্যাহত থাকবে কি-না সেটা কেবিনেট ডিবিশন জানে।’

তিনি বলেন, ‘বিধিনিষেধের সিদ্ধান্ত যেখান থেকে আসে এবং শিথিল করে এ বিষয়ে সেখানকার কর্মকর্তারাই বলতে পারবেন।’

আর এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টিকা দেয়ার বিষয়ে আমার সভাপতিত্বে একটি বৈঠক হয়েছে। এই মাসের ৭ তারিখ থেকে আমরা তার (ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া) ব্যবস্থা করছি। টিকা দেয়ার জন্য সবাইকে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানার জন্য অনুরোধ করছি।’

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার বিচারের অগ্রগতি সংক্রান্ত আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মামলা এখন আদালতে বিচারাধীন। সুতরাং এ প্রসঙ্গে মন্তব্য করা উচিৎ নয়।’

 


অন্যান্য সংবাদ