শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে: প্রাণিসম্পদমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : August 31, 2022

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরানোর অপচেষ্টা চলছে। দেশে একটি কুচক্রী মহল একটি দুর্নীতিবাজ, স্বাধীনতাবিরোধী এবং সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে।

বুধবার (৩১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে খুলনা জেলা সাংবাদিক ফোরাম আয়োজিত ‘জাতীয় শোক দিবসের’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে—এই দেশে শেখ হাসিনা না থাকলে পদ্মা সেতু হতো না, কর্ণফুলী টানেল হতো না, গৃহহীন মানুষকে ঘর দেওয়ার প্রকল্প হতো না। এমনকি শতভাগ বিদ্যুতায়নের দেশ হতো না। জয় বাংলার স্লোগান থাকতো না।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা না থাকলে হয়তো দেশে জাতীয় পতাকাই পরিবর্তন করে ফেলতো। আপনার আমার মাথার ওপর হয়তো চাঁদ-তারার পতাকা থাকতো। এই সবকিছু যেন আমাদের দেখতে না হয়—তাই এখন থেকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

এ সময় তিনি নেত্র নিউজের আয়নাঘর নামক ডকুমেন্টারি প্রসঙ্গে বলেন, ‘দেশে অস্থিরতা তৈরির জন্য একবার আল-জাজিরাকে দিয়ে র‍্যাবের ওপর স্যাংকশনের ব্যবস্থা করানো হলো। তারপর এখন আবার শুরু করেছে আয়নাঘর দিয়ে। এই আয়নাঘর দিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক হিসেবে যাদের মানা হয়—সেই সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। দেশে অস্থির অবস্থা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। প্রধান আলোচক ছিলেন—শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বিশেষ অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী প্রমুখ।


অন্যান্য সংবাদ