বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সাত ব্যাংকের ৭৭১টি পদে পরীক্ষার তারিখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক / ৮২ জন দেখেছেন
আপডেট : October 20, 2021

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার’–এর ৭৭১টি পদে নিয়োগের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সূচি ও তালিকা প্রকাশ করা হয়।

আগামী ৪ নভেম্বর বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার দুই সিটি করপোরেশনের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে। যারা ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তারাই শুধু পরীক্ষা দিতে পারবেন।

পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে প্রার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।

প্রার্থীদের কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া কাউকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। প্রবেশপত্র ছাড়া ক্যালকুলেটর বা অন্য কোনো ডিভাইস নিয়ে হলে ঢোকা যাবে না।

পরীক্ষাকেন্দ্রের তালিকা দেখতে: https://erecruitment.bb.org.bd/career/oct192021_bscs_129.pdf


অন্যান্য সংবাদ