রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সাকিব-মুশফিক-রিয়াদদের ‘অ্যাপ্রোচ’ পছন্দ হয়নি পাপনের

নিজস্ব প্রতিবেদক / ৫৭ জন দেখেছেন
আপডেট : October 18, 2021

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের বাধা টপকানোর লক্ষ্যে নেমে স্কটল্যান্ডের কাছে হারে টাইগাররা।  এ নিয়ে মোটেও চিন্তিত নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  তবে দলের তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং ‘অ্যাপ্রোচ’ ও ‘অ্যাটিটিউড’ পছন্দ করেননি তিনি।

আজ (সোমবার) ওমানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, হার-জিত নিয়ে আমি চিন্তিত না। যেকোনো দল হারতে পারে, জিততে পারে। বিশেষ করে টি-টোয়েন্টি আরো বেশি আনপ্রেডিক্টেবল। কিন্তু যে জিনিসটা আমাকে আশ্চর্য করেছে এবং কষ্ট দিয়েছে তা হলো দলের খেলার অ্যাপ্রোচ ও অ্যাটিটিউড- কোনোটাই ঠিক ছিল না, কোনোভাবেই না।

তিনি বলেন, প্রথম ৬ ওভারের সুবিধা কাজে লাগাতে হয়। সেজন্য মারতে হবে, উইকেট পড়বে। কিন্তু ২ উইকেট পড়ার পর আমাদের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করে গেছে, সাকিব-মুশফিক-রিয়াদ, সেখানেই তো মনে হয় আমরা ম্যাচটা হেরে গেছি। এভাবে খেলে তো ১৪১ তাড়া করতে পারব না। এটা প্রত্যেক খেলোয়াড় জানে, এভাবে খেললে জিততে পারব না। এই অ্যাপ্রোচ ওদের মধ্যে পাইনি যা ঐ সময় দরকার ছিল। কৌশলও ভালো ছিল না।’

হারের জন্য ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুললেও পরে অভয় দিয়েছেন পাপন। সব ভুলে খেলোয়াড়দের বার্তা দিয়েছেন পরের দুটি ম্যাচ জেতার জন্য। এজন্য সাকিব আল হাসানকে বাড়তি দায়িত্ব নিতে বলেছেন পাপন।

পাপন বলেন, আমি বলেছি সবার সাথে বসে কথা বলতে। সাকিবকে আরও বেশি ইনভলব হতে বলেছি খেলোয়াড়দেরকে মোটিভেট করার জন্য। ওদের বলেছি- কোনো অসুবিধা নেই, আমরা পরের দুইটা ম্যাচ ভালোভাবে জিতে কোয়ালিফাই করব। আমাদের সামনের খেলা আরও কঠিন। বাংলাদেশ এই গ্রুপে শক্তিশালী দল তা এখনওবিশ্বাস করি। ’


অন্যান্য সংবাদ