রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সাইবার অপরাধীদের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি / ৭৫ জন দেখেছেন
আপডেট : October 9, 2021

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে সাইবারক্রাইম চালাচ্ছেন, এগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। এদের নিয়ন্ত্রণ করতে ফেসবুক-ইউটিউবের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের সীমান্তবর্তী জুড়ী থানার নবনির্মিত অত্যাধুনিক থানা ভবনের ফলক উম্মোচনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরে থানা প্রাঙ্গণে জেলা পুলিশ আয়োজিত বিশাল সুধী সমাবেশে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে সমাবেশের আগে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার ও রাজনগর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পুলিশ কমিশনার (এসএমপি) মো. নিশারুল আরিফ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক। এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সরকারি কর্মকর্তাসহ আওয়ামী লীগ নেতারা।

 


অন্যান্য সংবাদ