রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সরাসারি নিয়োগ পাচ্ছেন ৮ হাজার চিকিৎসক-নার্স

নিজস্ব প্রতিবেদক / ৮০ জন দেখেছেন
আপডেট : July 26, 2021

করোনাকালীন চিকিৎসায় সংকট মেটাতে নতুন করে আট হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দ্রুত নিয়োগের জন্য তাদের ক্ষেত্রে ইন্টারভিউ এবং পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

সোমবার (২৬ জুলাই) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেড় বছর ধরে করোনা। ডাক্তার-নার্সরাও ক্লান্ত হয়ে গেছে। তারা আর কত কাজ করবে নতুন চার হাজার ডাক্তার আমরা নিচ্ছি, নার্সও চার হাজার নেওয়া হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, তাদের ইন্টারভিউ আমরা বাদ দিয়েছি। অনুরোধ করেছি, ইন্টারভিউ নেওয়ার দরকার নাই, পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই। তাড়াতাড়ি কাজে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হোক। সে ব্যবস্থাটাও আমরা করেছি।


অন্যান্য সংবাদ