সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সরকারের আন্তরিকতায়ই সফলভাবে করোনা মোকাবিলা সম্ভব হয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৫৯ জন দেখেছেন
আপডেট : September 28, 2021

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের আন্তরিকতার কারণেই সফলভাবে করোনা মোকাবিলা সম্ভব হয়েছে।

আজ মেহেরপুরে বিশেষ কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ কোভিড-১৯ মোকাবিলায় হিমশিম খাচ্ছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে করোনা মোকাবেলা করেছে। সরকারের আন্তরিকতার কারণেই এটা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের কাছে সাধারণ মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদেশের মানুষ যেন স্বচ্ছন্দে জীবন যাপন করতে পারে সরকার সব সময় সেদিকে লক্ষ্য রাখে। এ জন্যই করোনা পরিস্থিতির মাঝেও সরকার একদিকে যেমন অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রেখেছে, অন্যদিকে বিধি-নিষেধের মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবেলা করেছে। করোনা মোকাবেলার ক্ষেত্রে অনেক দেশই এখন বাংলাদেশকে মডেল হিসেবে বেছে নিয়েছে।

মেহেরপুরের জেলা প্রশাসক ডঃ মোঃ মুনসুর আলম খানের সভাপতিত্ব অনুষ্ঠানে পুলিশ সুপার মো: রাফিউল আলম, সিভিল সার্জন ডা: জওয়াহেরুল আনাম সিদ্দিকী বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।


অন্যান্য সংবাদ