রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সরকারি চাকরিপ্রার্থীদের বয়সে ২১ মাস ছাড়

নিজস্ব প্রতিবেদক / ৮৫ জন দেখেছেন
আপডেট : August 19, 2021

করোনাভাইরাসের কারণে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা যাদের শেষ হয়ে গিয়েছে তাদের জন্য নিয়োগে বয়সসীমার ক্ষেত্রে ২১ মাস ছাড় দেয়া হয়েছে। তবে বিসিএস এ সিদ্ধান্তের আওতাবহির্ভূত।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, ‘যে সব মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীনস্থ অধিদফতর/পরিদিফতর/দফতর এবং সংবিধিবদ্ধ/স্বায়ত্বশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সব প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বর (২০২১) পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫-০৩-২০২০ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

করোনা মহামারির কারণে গত বছরের মার্চ থেকে সরকারি চাকরিতে সব ধরনের নিয়োগ স্থগিত ছিল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাকরিপ্রত্যাশীরা। তাদের ক্ষতি পুষিয়ে দিতে বয়সে ২১ মাস ছাড় দিল সরকার।

এ সিদ্ধান্তের ফলে গত বছরের ২৫ মার্চের পর থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে যাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ ছাড়িয়ে গেছে বা যাচ্ছে তারা এই ছাড়ের সুবিধা পাবেন।


অন্যান্য সংবাদ