মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সরকারি আয় বৃদ্ধিতে রাজস্ব আদায়কে অগ্রাধিকার দিতে হবে: স্পিকার

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : June 28, 2022

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সরকারি আয় বৃদ্ধিতে রাজস্ব আদায়কে অগ্রাধিকার দিতে হবে। রাজস্ব আদায়কে অনলাইনের মাধ্যমে সহজীকরণ ও ইউজার ফ্রেন্ডলি করে সবাইকে করের আওতায় নিয়ে আসলে তা দেশের বাজেট ব্যবস্থাপনাকে সহজতর করবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) কর্তৃক আয়োজিত ‘বাজেট হেল্প ডেস্ক ২০২২’ এর আওতায় ‘মাননীয় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৪’ – অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এবং যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ এবং সূচনা বক্তব্য প্রদান করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

পরবর্তীতে বাংলাদেশের প্রেক্ষাপটে ‘বাজেট ইমপ্লেন্টেশন এন্ড ফিসক্যাল সাসটেইন্যাবিলিটি’- এর উপর আলোচনা করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং ‘বাজেট ম্যানেজমেন্ট প্রসেস ইন বাংলাদেশ’- এর উপর আলোচনা করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান খান এএফসিএমএ। ডিটি গ্লোবালের সানিন জানানোভিক এবং ইউরোপীয়ান ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার এলিসিও ফ্রান্সিস্কো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেশনে আমন্ত্রিত রিসোর্স পারসনদের আলোচনার উপরে আগত সংসদ সদস্যবৃন্দ সরব অংশগ্রহণ করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য সাহসিকতা ও সুদক্ষ নেতৃত্বে স্বঅর্থায়নে নির্মিত পদ্মা সেতুর সুফল দেশবাসী পেতে শুরু করেছে। পদ্মা সেতুই প্রমাণ করেছে বাংলাদেশের যথাযথ কারিগরি দক্ষতা, সক্ষমতা ও আর্থিক স্বচ্ছলতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বাজেট ব্রিফিং সেশনে জাতীয় সংসদের হুইপ আবুল কালাম আজাদ এমপি, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, শামসুল হক টুকু এমপি, বেগম জাকিয়া তাবাসসুম এমপি, বেগম আদিবা আনজুম মিতা এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি, বেগম রুমানা আলী এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, বেগম আরমা দত্ত এমপি, বেগম বাসন্তী চাকমা এমপি, বেগম নাহিদ ইজাহার খান এমপিসহ সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিয়ন, সিপিডি, ডিটি গ্লোবাল, বামু এর সদস্যবৃন্দসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ