মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সরকারি অফিসেও ছাদবাগানের পরামর্শ প্রধানমন্ত্রীর

রিপোর্টারের নাম : / ৫৬ জন দেখেছেন
আপডেট : June 15, 2022

গণভবন চত্বরে ছাতিম, সফেদা ও হরিতকির চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৫ই জুন) সকালে এর মাধ্যমেই কৃষক লীগের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেছেন তিনি। এসময় সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। অন্তত একটি ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগাতে বলেছেন তিনি।

কৃষক লীগসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনকেও বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসময় জনসাধারণের পাশাপাশি সরকারি অফিসগুলোতেও ছাদ বাগান করতে বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, শহরে যারা থাকেন তারা ছোট বেলকনিতে একটি হলেও গাছ লাগাতে পারেন। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের চিন্তা করে মানুষের চিন্তা করে। পরিবেশের কথা ভেবে পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ও কর্মসূচি বাস্তবায়ন করছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্বে একমাত্র দেশ যারা নিজস্ব অর্থে জলবায়ু ট্রাস্ট ফান্ড করেছে। বাংলাদশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার কথা জানান তিনি।

কৃষক লীগসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন সারাদেশে এই কর্মসূচি পালন করে। সুন্দরবন রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ায় ৯৮ সালে তা বিশ্ব ঐতিহ্যে স্থান পায় বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ সংগঠনের নেতারা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ