রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সবাই বলে জরুরি-পুলিশ অসহায়: আইজিপি

নিজস্ব প্রতিবেদক / ১৮১ জন দেখেছেন
আপডেট : July 8, 2021

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, মহামারি করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান ‘কঠোর লকডাউনে’ বিধিনিষেধ উপেক্ষা করে সবাই জরুরি কাজের কথা বলে রাস্তায় বের হলে পুলিশ ও রাষ্ট্র অসহায় হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে ‘লকডাউনে’ ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মধ্যে খাবার ও নগদ ৫০০ টাকা সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসিলাম, এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

আইজিপি বলেন, আজ গুলশানে অনেক ট্রাফিক, প্রত্যেকে জরুরি কাজের কথা বলে বের হচ্ছেন। জরুরি কাজের কথা বলে যদি ১৬-১৮ কোটি মানুষের প্রত্যেকে রাস্তায় বের হয়ে যায় তাহলে আমরা অসহায় হয়ে পড়ি, রাষ্ট্র অসহায় হয়ে পড়ে। এক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে, আমরা সবাই মিলেই কিন্তু রাষ্ট্র। দয়া করে কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না।

অনেকের বাসায় থাকতে ভালো লাগে না, বাসায় বিরক্ত লাগে বলে বাইরে বের হচ্ছেন। অনেকে আবার ‘লকডাউন’ কেমন হচ্ছে তা দেখার জন্য বের হচ্ছেন। দয়া করে এ কাজগুলো করবেন না। আসেন আমরা সবাই মিলে দেশটাকে নিরাপদ করি। আমরা বের হয়ে আক্রান্ত হবো এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আক্রমণ করবো এটা ঠিক না।

করোনার দ্বিতীয় ঢেউয়ের স্থায়ীত্ব নির্ভর করছে আমাদের প্রত্যেকের আচরণের ওপর। দুই সপ্তাহ বাসায় বসে থাকা খুব বেশি কিছু না, যদি এর জন্য আমরা আগামী ৫০ বছর পর্যন্ত ভালো থাকতে পারি। দয়া করে রাস্তাঘাটে ভিড় করবেন না, জরুরি কাজ একটু কমান। এ মৃত্যুর মিছিল দীর্ঘায়িত করবো কিনা সেই সিদ্ধান্ত আমাদের।

স্বচ্ছল ব্যক্তিদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে পুলিশ প্রধান বলেন, ঢাকায় দুই কোটি মানুষ বসবাস করে। প্রতিটি পরিবারে পাঁচজন করে সদস্য থাকলে সারা ঢাকায় ৪০ লাখ পরিবার বসবাস করে। যদি ৪০ লাখ পরিবার এক প্লেট করে ভাত দেয় তাহলে আপনারা ৪০ লাখ মানুষের মুখে খাবার তুলে দিতে পারবেন। দুর্যোগের দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাষ্ট্রীয় কর্তব্য, ধর্মীয় কর্তব্য।

 


অন্যান্য সংবাদ