রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সপ্তাহখানেকের মধ্যে অফিসের সময় নিয়ে সিদ্ধান্ত: ফরহাদ হোসেন

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : July 18, 2022

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় কমানো হবে নাকি বাসা থেকে করা হবে এ বিষয়ে সপ্তাহ খানেকের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফকালে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অফিসে যতটুকু না করলেই নয় এমনভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি চিন্তা করছি। সপ্তাহ খানেকের মধ্যে জানাবো। মানুষের কষ্ট যাতে না হয় সেটা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেবো।

ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। যেটা করলে ভালো হয় সেটাই হবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্ত নেবো আমরা। সব বিষয় বিশ্লেষণ করে সঠিক কাজটি করার চেষ্টা করবো।

এদিকে আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বৈঠক করেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী। বৈঠকে তিনি বলেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লোডশেডিং হতে পারে দুই ঘণ্টা পর্যন্ত। আর এখন থেকে সপ্তাহে এক দিন বন্ধ থাকবে পেট্রলপাম্প।


অন্যান্য সংবাদ