মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সন্দেহ ভাইরাসে আক্রান্ত বিএনপি : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক / ৭২ জন দেখেছেন
আপডেট : October 23, 2021

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিটি বিষয়ে সন্দেহ করা- বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি।

শনিবার সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘ভিডিও ফুটেজে চিহ্নিত হওয়া কুমিল্লার পূজামন্ডপে পবিত্র ‘কোরআন শরিফ রাখা’ ইকবাল হোসেনের গ্রেফতারে যখন সবাই স্বস্তি প্রকাশ করছে, তখন বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন- গ্রেফতার হওয়া যুবক এতোদিন কোথায় ছিল?’ মন্ত্রী বলেন, আসলে যেকোনো অর্জন বা সাফল্যকে বিতর্কিত করা বিএনপির স্বভাব। প্রতিটি বিষয়ে সন্দেহ করা- বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি।’

‘গ্রেফতার হওয়া যুবক ইকবাল এতোদিন কোথায় ছিল’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনিই তথ্য প্রমাণ দিয়ে বলুন, এ কয়দিন ইকবাল কোথায় ছিলো? আসলে যে কোন অর্জন বা সাফল্যকে বিতর্কিত করা বিএনপির স্বভাব।

ওবায়দুল কাদের বলেন, অবস্থাদৃষ্টে জনমনে প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে যে, বিএনপির এই অতি-প্রতিক্রিয়া বা আগবাড়িয়ে কথা বলা তাদের নিজেদের অপরাধ লুকোনোর কৌশল কিনা? বিএনপির দ্বিচারিতা সম্পর্কে দেশের মানুষ ভালো করেই জানেন। তারা চোরকে বলে চুরি কর, আর গৃহস্থকে বলে সজাগ থাক।

বিএনপি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সব সময় প্রতিপক্ষ ভেবে আসছে দাবি করে ওবায়দুল কাদের আরো বলেন, এখন তারা সরকারের উপর দায় চাপাচ্ছেন আর হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করছেন।

বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে আপনাদেরকে ভোট না দেওয়ার কথিত অপরাধে হিন্দু সম্প্রদায়ের উপর নির্মম নির্যাতন চালিয়েছিলেন কেন? কেন ঘরবাড়ি পুড়িয়েছিলেন, সম্পদ লুট করেছিলেন?
‘সরকারের মদদ ছাড়া সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয়না’- বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাহলে ২০০১ সালের সমস্যার দায় কি বিএনপি স্বীকার করে নিচ্ছেন? বিএনপি নেতারা এসব বিষয়ে স্পষ্ট করবেন।

 


অন্যান্য সংবাদ