বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সংসদ অধিবেশন বসছে কাল

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : August 27, 2022

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামীকাল রোববার বিকাল ৫টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১১ আগষ্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

নব্বই দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহবান করা হয়েছে। সংবিধান অনুযায়ি এক অধিবেশনের পরবর্তী ৬০ দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় থেকে জানা গেছে এ অধিকেবসন ৩ থেকে ৫ কার্যদিবস চলতে পারে। সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে বেশক’টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে।

এর আগে গত ৩০ জুন সংসদের অষ্টাদশ এবং ২০২২ সালের বাজেট অধিবেশন শেষ হয়। গত ৫ জুন থেকে শুরু হওয়া ওই অধিবেশনে গত ৯ জুন অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বর্তমান সরকারের এ মেয়াদের চতুর্থ বাজেট পেশ করেন। কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শ্লোগান শীর্ষক ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়। ৩০ জুন এ বাজেট পাস করা হয়।
বাজেট অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২০টি। বাজেট পাস ছাড়াও এ অধিবেশনে ৪টি বিল পাস হয়।


অন্যান্য সংবাদ