বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শ্রীলঙ্কায় সর্বদলীয় সরকার গঠনে ঐক্যমত্য

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : July 11, 2022

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করার পর একটি সর্বদলীয় অন্তবর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে দেশটির বিরোধী দলগুলো। এ ব্যাপারে গতকাল রোববার বৈঠকে বসেছিল শ্রীলঙ্কার রাজনৈতিক দলগুলো।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বুধবার (১৩ জুলাই) প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করার পর সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে। প্রেসিডেন্টের পদত্যাগের পর অর্থনৈতিক সংকট মোকাবিলায় সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা করতেই এই বৈঠক।

রোববারের বৈঠকে অনেকগুলো বিষয় নিয়ে সব দলের বিস্তারিত আলোচনা হয়েছেলে জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল সমাগী জনা বালাবেগায়া (এসজেবি) । সব দলকে নিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠনে একমত হয়ে পরবর্তী পার্লামেন্ট নির্বাচন করতে সম্মতি প্রকাশ করেছেন দলটির মহাসচিব রণজিত মাদ্দুমা বানদারা।

আলোচনায় উপস্থিত ছিলেন ক্ষমতাসীন দল শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা (এসএলপিপি) এর বিদ্রোহী নেতারাও। অন্তবর্তীকালীন সময়ের জন্য সব দলের অংশগ্রহণে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে নীতিগতভাবে একমত হয়েছে তারাও।

পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দলগুলো সোমবার (আজ) বিকেলে একটি বৈঠক ডেকেছে। গোটাবায়ার পদত্যাগের পর কীভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে তা নিয়ে আলোচনা হবে সেখানে।


অন্যান্য সংবাদ