রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শেষ ১০ দিনেই আড়াই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক / ৭০ জন দেখেছেন
আপডেট : August 11, 2021

আরও ২১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় অগাস্টের ১০ দিনেই শনাক্ত রোগীর সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৮৮ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ২৫ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিতে আসেন।

এনিয়ে অগাস্টের প্রথম ১০ দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৩৪ জন, যা জুলাইয়ের সারা মাসের চেয়ে বেশি। গত জুলাইয়ে এ মৌসুমে এক মাসে সর্বাধিক ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল।

করোনাভাইরাসের মহামারীর মধ্যে চলতি বছরের জুলাই থেকে মশাবাহিত এই রোগের প্রকোপ বাড়তে থাকায় উদ্বেগে রয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৯০৭ জন ডেঙ্গু রোগী, যাদের ৮৪১ জনই ঢাকা মহানগরীর।

দেশে এ বছর চিকিৎসা নেওয়া ৫ হাজার ১৯২ জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ২৬৩ জন। এছাড়া ডেঙ্গু সন্দেহে ২২ জনের মৃত্যুর তথ্য এসেছে আইইডিসিআরে।


অন্যান্য সংবাদ