রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

শেরপুরের ধানক্ষেতে মিললো শিশুর মরদেহ

রিপোর্টারের নাম : / ১৯ জন দেখেছেন
আপডেট : April 7, 2023

শেরপুরের শ্রীবরদী উপজেলার হাঁসধরা গ্রামের একটি ধানক্ষেত থেকে জসিম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। শিশু জসিম ওই এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে। সে হাঁসধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় মা জবেদা বেগম জসিমকে বাজার থেকে একটি পান এনে দিতে বলেন। জসিম তার বড় ভাই রুবেল মিয়ার ভ্যান নিয়ে হাঁসধরা গ্রামের বাজারে যায়। এসময় বিলভরট গ্রামের আমিনুল ইসলামের ছেলে মাসুদ তাকে ফুসলিয়ে হাঁসধরা গ্রামের একটি ধানক্ষেতে নিয়ে ভ্যানটি ছিনিয়ে নেন। পরে মাসুদ রাতেই ভ্যানটি বিক্রি করতে শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজারে যান। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা মাসুদকে আটক করে ভ্যানসহ শ্রীবরদী থানাপুলিশে সোপর্দ করেন।

এদিকে দীর্ঘসময় পরও শিশু জসিম বাজার থেকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।


অন্যান্য সংবাদ