শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যা, মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ১৩৪৭ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি রক্ত ছাড়া তারা শান্তিতে থাকতে পারে না: রিজভী বিশ্ববাজারে স্বর্ণের বড় ধরনের দরপতন জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাল শিশু-কিশোররা হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেও দিল্লির পুরোনো বুলি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৮০০ কোটি ডলার নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ বাজারে বৃষ্টির প্রভাব; ক্রেতা কম, সবজি-মাছের দাম চড়া আট বিভাগেই বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

শেখ হাসিনা এখন লাশের অপেক্ষায় আছেন: সোহেল তাজ

অনলাইন ডেস্ক / ৮ জন দেখেছেন
আপডেট : November 19, 2026
শেখ হাসিনা এখন লাশের অপেক্ষায় আছেন: সোহেল তাজ

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লাশের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেছেন, দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টির মাধ্যমে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে উসকানিমূলক কর্মসূচি দেওয়া হচ্ছে। এসব কর্মসূচিতে হতাহতের ঘটনা ঘটলে তা রাজনৈতিকভাবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে সোহেল তাজ লেখেন, পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তার প্রায় দেড় দশকের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম ও খুন, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, গণতন্ত্রকে কবর দেওয়া, লুটপাট এবং গণহত্যার মাধ্যমে দেশকে ধ্বংস করা করেছেন।

পোস্টে তিনি আরও লেখেন, ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।

সোহেল তাজ লেখেন, উনি সম্প্রতি বলেছেন, তার মতো করে কেউ আন্দোলন তৈরি করতে পারে না। আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে ‘লাশ’। তার দাবি, সাবেক প্রধানমন্ত্রী নিজের দলের নেতাকর্মীদের লাশ চান এবং এ কারণেই উসকানিমূলক কর্মসূচি দেওয়া হচ্ছে, যাতে হতাহতের ঘটনা ঘটে। নিজের দলের কেউ নিহত হলে সেই ঘটনাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি এবং সরকার পতনের পরিকল্পনা রয়েছে বলেও পোস্টে দাবি করেন তিনি।

পোস্টের শেষাংশে সাবেক প্রধানমন্ত্রীকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা দিয়ে সোহেল তাজ লেখেন, নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করে বড় গলায় কথা বলা— এটাই এমন ব্যক্তির চরিত্র।


অন্যান্য সংবাদ