রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

রিপোর্টারের নাম : / ২১ জন দেখেছেন
আপডেট : August 5, 2022

নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী।

সকালে ধানমন্ডি আবহানী মাঠে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন। পরে বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে।

এ ছাড়া কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে।

১৯৪৯ সালের ৫ই আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাতবরণ করেন তিনি।


অন্যান্য সংবাদ