সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক / ৬০ জন দেখেছেন
আপডেট : August 31, 2021

একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আগামীকাল ১ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় শুরু হচ্ছে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।

ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাদকতা পূরুণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ষাট দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। সে হিসেবে করোনা মহামারি পরিস্থিতিতে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানা গেছে আগামীকাল বুধবার অধিবেশন শুরু হয়ে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার পর্যন্ত ৪ কার্যদিবস চলে শেষ হয়ে যাবে। এর মধ্যে প্রথম দিন বিকেল ৫টায়, দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১১টায়, তৃতীয় দিন শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় এবং শেষ দিন শনিবার সকাল ১১টায় সংসদের বৈঠক শুরু হবে।

জাতীয় সংসদের সর্বশেষ ত্রয়োদশ (বাজেট) অধিবেশন গত ২জুন শুরু হয়ে গত ৩ জুলাই শেষ হয়। ওই অধিবেশনে ২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ ও পাস করা হয়।

মোট ১২ কার্যদিবসের ওই অধিবেশনে সম্পূরক বাজেটসহ মূল বাজেটের উপর মোট ১৫ ঘন্টা ৩২ মিনিট আলোচনা হয়েছে। এর ওপর আলোচনায় অংশ নেন ৮৫ জন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্য। বাজেট পাসসহ সেই অধিবেশনে ৭টি সরকারি বিল পাস হয়।


অন্যান্য সংবাদ