সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শিবগঞ্জে নৌকাডুবি, নানি-নাতিসহ ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ৪৭ জন দেখেছেন
আপডেট : September 29, 2021

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকাডুবির ঘটনায় নানি-নাতিসহ তিন জনের মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় এখনো সাতজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ সাতজনের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের পাকা ঘাট এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ‌্যে দুজনের পরিচয় পাওয়া গেছে, মৃতরা হলেন-পাকা ইউনিয়নের ২০ রশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫২) এবং তার নাতি সিয়াম (৩)।

পাকা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছেন।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বুধবার দুপুর পৌনে ২টার দিকে বগলাউড়ি ঘাট এলাকা থেকে পণ্য ও ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ১০ রশিয়া ঘাটে যাচ্ছিল। পথে পাকা ঘাটের কাছে পদ্মা নদীর প্রচণ্ড স্রোতে নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে নানি ও নাতিকে মৃত অবস্থায় খুঁজে পান। এ ঘটনায় এখনো সাতজন নিখোঁজ রয়েছেন।

ওসি আরও জানান, খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাচ্ছে।


অন্যান্য সংবাদ